আন্তর্জাতিক

মিয়ানমারের নাগরিকদের ‘বহিষ্কার’ করলো মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : হাইকোর্টের আদেশ এবং মানবাধিকার সংস্থাগুলোর আপত্তি সত্ত্বেও মিয়ানমারের এক হাজারেরও বেশি নাগরিককে ‘বহিষ্কার’ করেছে মালয়েশিয়া সরকার। তবে যাদের ফেরত পাঠানো হয়েছে, তাদের মধ্যে কোনো শরণার্থী নেই বলে জানিয়েছে দেশটি। খবর বিবিসির।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বহিষ্কৃত নাগরিকদের মধ্যে কিছু সংখ্যালঘু নৃগোষ্ঠীর মানুষও রয়েছেন, যারা মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে দেশ ছেড়েছিলেন।

সংস্থাগুলো বলছে, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর জান্তা সরকার ক্ষমতা দখল করেছে। এমন সময়ে ফেরত পাঠালে তাদের আরও বড় ঝুঁকির মধ্যে ফেলা হবে।

কিন্তু মালয়েশীয় সরকার জানিয়েছে, যাদের ফেরত পাঠানো হয়েছে, তারা শরণার্থী নন। এরা সবাই অভিবাসন আইন লঙ্ঘন করে মালয়েশিয়ায় বসবাস করছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার একটি সামরিক ঘাঁটি থেকে মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজে করে মোট ১ হাজার ৮৬ জনকে ফেরত পাঠানো হয়েছে।

এর আগে, মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর বিষয়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছিল কুয়ালালামপুর হাইকোর্ট।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খাইরুল জাইমি দাউদ বলেছেন, যাদের ফেরত পাঠানো হয়েছে, তারা সবাই স্বেচ্ছায় যেতে রাজি হয়েছিলেন। কাউকেই জোর করা হয়নি।

তার দাবি, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এ নাম লিপিবদ্ধ থাকা কাউকে ফেরত পাঠাচ্ছে না মালয়েশিয়া।

অবশ্য এর আগে মালয়েশীয় কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা ১ হাজার ২০০ বন্দিকে ফেরত পাঠাবে। কিন্তু পরে সেই সংখ্যা কমে গেল কেন তা পরিষ্কার নয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলিসহ নানা আয়োজনে ঢাবি শোক দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্...

নির্বাচনী পরীক্ষায় বসার আগে ইরানে সামরিক অভিযান চান নেতানিয়াহু

সামনে দোরগোড়ায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নির্বাচন। রাজনৈতিক এই অস...

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: এ্যানি

শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা