আন্তর্জাতিক

এক হাজার নাগরিক ফেরত পাঠালো মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আহ্বান উপেক্ষা করে ১ হাজারের বেশি মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

জাতিসংঘ বলেছে, যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রয়েছেন। কিন্তু মিয়ানমার বলেছে, কোনও রোহিঙ্গাকেই ফেরত পাঠানো হয়নি। সবাই স্বেচ্ছায় নিজের দেশে ফিরেছেন। কাউকে বাধ্য করা হয়নি।

মালয়েশিয়ান অভিবাসন বিভাগ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘এদের মধ্যে কোনও রোহিঙ্গা নেই। দেশে ফেরার শর্তেই তারা মালয়েশিয়ায় ছিলেন।’ মালয়েশিয়ান কর্তৃপক্ষ বিদেশি কর্মকর্তাদের ১ বছর ধরে শরণার্থী শিবিরে প্রবেশ করতে দিচ্ছে না। তাই প্রকৃত অবস্থা বোঝা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিবিসি।

চলতি মাসের শুরু থেকে মিয়ানমারে অস্থিরতা বিরাজ করছে। সু চিকে হটিয়ে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। এই অবস্থায় মালয়েশিয়া থেকে যারা গেছেন, তারা আরও বিপদে পড়তে পারেন। সামরিক বাহিনী অভিযোগ করেছে, গত বছরের সাধারণ নির্বাচনে কারচুপি হওয়ার কারণে সু চি'র দল ভূমিধ্বস জয় পেয়েছে। যদিও নির্বাচনে কারচুপির কোন প্রমাণ সেনাবাহিনী দিতে পারেনি।

মালয়েশিয়া থেকে যাদের মিয়ানমারে পাঠানো হয়েছে, তাদের মঙ্গলবার নৌবাহিনীর ৩টি জাহাজে ওঠানো হয়। অভিবাসীদের ফেরত পাঠানোর এই প্রক্রিয়া স্থগিত করতে কুয়ালালামপুর হাইকোর্ট থেকে এর আগে নির্দেশনা দেয়া হয়। কিন্তু সরকার সেটি শোনেনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থা...

শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় ছাত্রদলের সেবাকেন্দ্র স্থাপন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ চান্স প্রাপ্ত শিক...

‘শয়তানের মৃত্যু’

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা নানা পাটেকর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।...

পরকিয়া: স্ত্রীর মামলায় আটক শিক্ষক, প্রেমিকা পলাতক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহতোচ্ছিন...

জীবননগরে সরকারি দামে সার কিনলেন কৃষকেরা

অবশেষে চুয়াডাঙ্গার জীবননগর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা