আন্তর্জাতিক

পাকিস্তানে চার নারী ত্রাণকর্মীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়াতে চার নারী ত্রাণকর্মীকে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে। খবর- রয়টার্স।

এ বিষয়ে খাইবারের নর্থ ওয়াজিরিস্তানের পুলিশ প্রধান সাইফুল্লাহ গান্ধাপুর বলেন, নিহত নারীরা একটি বেসরকারি সংগঠনের সদস্য ছিলেন। তারা অন্যান্য নারীর প্রশিক্ষণ দিতেন। তাৎক্ষণিক কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে সাইফুল্লাহ বলেছেন, কারা জড়িত, তা খুব তাড়াতাড়ি বলা যাবে। তবে ঘটনার সময় ওই নারীরা নিজেদের গাড়িতে ছিলেন।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় সম্প্রতি নতুন করে জঙ্গিগোষ্ঠীর সহিংসতা বৃদ্ধি পেয়েছে। একসময় এ অঞ্চলেই ছিল স্থানীয় ও আফগান তালেবানদের সদর দপ্তর। পাশাপাশি এই অঞ্চলে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সদস্যরা ক্রিয়াশীল ছিলেন।

প্রসঙ্গত, ২০১২ সালে জঙ্গিগোষ্ঠী তালেবান কিশোরী মালালা ইউসুফজাইকে গুলি করে আহত করেছিল। তিনি দেশটির উত্তরাঞ্চলে বসবাস করতেন এবং নারীশিক্ষার পক্ষে কথা বলতেন। ২০১৪ সালে মালালা শান্তিতে নোবেল পুরস্কার পান।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা