আন্তর্জাতিক

মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থানে ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক অভ্যুত্থানের পর বিতর্কের মুখে বন্ধ করে দেয়া হয়েছে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) ফেসবুকের নীতিমালা বিষয়ক পরিচালক রাফায়েল ফ্রাঙ্কেল এ তথ্য জানিয়েছেন। এর আগে দক্ষিণ এশিয়ার দেশটির সেনাবাহিনী পরিচালিত একটি ফেসবুক পেজও বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।

দেশটিতে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অব্যাহত আছে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ। সেনাবাহিনী এসব বিক্ষোভ ঠেকাতে নানা হুমকি দিয়ে আসছে শুরু থেকেই। তাদের হয়েও ওই চ্যানেলটি অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে সতর্ক করে সম্প্রতি। এ পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।

এমআরটিভি নামের চ্যানেলটির রোববারের খবরে বলা হয়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। সংঘাত মানুষের জীবন হুমকির মুখে ফেলবে।

ফেসবুকের নীতিমালা বিষয়ক পরিচালক রাফায়েল ফ্রাঙ্কেল আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে বলেন, এমআরটিভি আমাদের বৈশ্বিক নীতিমালা অনুযায়ী সহিংসতা ও উসকানি রোধের নীতিমালাসহ কমিউনিটির মানদণ্ড বারবার লঙ্ঘন করছিল। তাই এমআরটিভির ও এমআরটিভির লাইভ পেজ ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। আটক করা হয় দেশটির নির্বাচিত নেত্রী অং সান সূ চিসহ দলের শীর্ষ নেতাদের। এরপর থেকেই অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত। শান্তিপূর্ণ বিক্ষোভ দমাতে অতিরিক্ত সেনা মোতায়েন ও বলপ্রয়োগ হচ্ছে। সেনাবাহিনীর দমন-পীড়ন এবং নতুন নির্বাচনের প্রতিশ্রুতিও জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন ঠেকাতে পারছে না।

এ অবস্থায় সহিংসতায় উসকানি দেওয়ার আশঙ্কায় মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত ‘তাতমাদো ট্রু নিউজ ইনফরমেশন টিম’ নামে একটি ফেসবুক পেজও সরিয়ে নেয় ফেসবুক। তখন ফেসবুকের এক মুখপাত্র বলেন, তাদের বৈশ্বিক নীতিমালা অনুযায়ী মিয়ানমারের সেনাবাহিনীর ওই পেজ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। ভুয়া ও মনগড়া তথ্য ছড়িয়ে মানুষকে যাতে বিভ্রান্ত করতে না পারে, সেজন্যই পেজটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

ডোপ টেস্ট নিয়ে কারা অধিদপ্তরের নতুন নির্দেশনা

কারা বিভাগকে মাদকমুক্ত রাখা এবং শৃঙ্খলাবাহিনী হিসেবে এর সুনাম বজায় রাখতে নতুন...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

মোরেলগঞ্জে শিক্ষককে মারধরের অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল (স্নাতক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা