আন্তর্জাতিক

মিয়ানমারের দুই ঊর্ধতন সেনা কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সেনা অভ্যুত্থানে জড়িত দুই ঊর্ধতন সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার (২২ ফেব্রুয়ারি) মিয়ানমারের লেফটেন্যান্ট জেনারেল মো মিন্ত তুন এবং জেনারেল মং মং কিয়াওয়ের ওপর দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।

এক বিবৃতিতে একথা জানিয়েছে মার্কিন কোষাগার বিভাগ। সেনা শাসনের পতন ঘটিয়ে অবিলম্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে সামরিক জান্তার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন কোষাগার বিভাগ।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দেয়ায় এবার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এমআরটিভি'র পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক।

এদিকে, অবিলম্বে দমন-পীড়ন বন্ধ করতে সোমবার মিয়ানমারের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মানবাধিকারের প্রতি সম্মান দেখিয়ে বন্দীদের মুক্তি দেয়ার এবং সহিংসতা বন্ধের আহবানও জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা