করোনার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান বাইডেনের
আন্তর্জাতিক

করোনার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। যা বিশ্বের যে কোনও দেশের সবচেয়ে বেশি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকানদের কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে বলেছেন, আমি সমস্ত আমেরিকানকে মনে রাখতে বলবো যাদের আমরা হারিয়েছি তাদের।

তিনি বলেন, জাতি হিসেবে আমরা এ জাতীয় নিষ্ঠুর পরিণতি মেনে নিতে পারি না। আমাদের দুঃখ কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে মোমবাতি জ্বালিয়ে করোনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এক মিনিট নীরবতা পালন করেছেন।

যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৩৯৭ জন, এটি আরও একটি বিশ্ব রেকর্ড। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ১২ হাজার ৫৯০ জন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিতে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এবং সমস্ত সরকারি অফিসে পতাকা অর্ধনমিত রাখার আদেশ দিয়েছেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

শারদীয় দুর্গোৎসব নিরাপত্তা ও স্বস্তিতে উদ্‌যাপনের ব্যবস্থা নিতে জামায়াত আমিরের আহ্বান

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা