আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় পাঁচ লাখ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে এপর্যন্ত করোনায় প্রায় পাঁচ লাখ লোক মারা গেছেন। দেশটিতে লাখ লাখ লোককে করোনার টিকা দেয়ার মাধ্যমে করোনা নিয়ন্ত্রণে আশার আলো দেখা দেয়ার মধ্যেই রোববার (২১ ফেব্রুয়ারি) মৃতের এ সংখ্যার খবর এলো।

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে সতর্ক করে বলেছেন, করোনা ভাইরাসে ছয় লাখ লোক মারা যেতে পারে।

এদিকে বাইডেনের প্রধান চিকিৎসা উপদেষ্টা এন্থনি ফাউচি এনবিসি'র ‘মিট দ্য প্রেস’কে বলেছেন, এটি ভয়ংকর। এটি ঐতিহাসিক। ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারির পর গত ১শ’ বছরের বেশি সময় ধরে আমরা এর কাছাকাছি ধরণেরও কিছু দেখিনি।

ফাউচি আরো বলেন, আপনি সংখ্যার দিকে নজর দিলে হতবাক হয়ে যাবেন। এটি অবিশ্বাস্য, কিন্তু সত্য।
রোববার রাতে জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৮৭৯ জন।

ফাউচি উল্লেখ করেন, জানুয়ারিতে সংক্রমণ তীব্র হওয়ার পর এখন কমছে। কিন্তু স্বাভাবিক জীবন এখনও অনেক দূরের বিষয়।

এদিকে দেশটিতে এ পর্যন্ত ৬ কোটি ১০ লাখ লোক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। এক কোটি ৮০ লাখ লোক টিকার দুটি ডোজই গ্রহণ করেছে।

বাইডেন তার দায়িত্ব গ্রহণের এক’শ দিনের মধ্যে ১০ কোটি লোককে টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা