আন্তর্জাতিক

কঙ্গোতে জাতিসংঘের বহরে হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকা মহাদেশের মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে জাতিসংঘের এক গাড়িবহরে হামলায় দেশটিতে নিযুক্ত ইতালির দূত, তার দেহরক্ষী ও জাতিসংঘ খাদ্য কর্মসূচীর একজন গাড়িচালক নিহত হয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) হামলার এ ঘটনা ঘটেছে বলে ইতালি ও জাতিসংঘ জানিয়েছে।

কঙ্গোর উত্তর কিভু প্রদেশের ভিরুঙ্গা জাতীয় উদ্যানের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সকাল সোয়া ১০টার দিকে (স্থানীয় সময়) কানিয়ামাহোরো শহরের কাছে অপহরণের উদ্দেশ্যে বহরটিতে হামলা চালানো হয়।

এলাকাটি আঞ্চলিক রাজধানী গোমা থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে। ইতালি সরকার এক বিবৃতিতে রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও (৪৩), ইতালীয় পুলিশ সদস্য ভিত্তোরিও ইয়াকোভাচি (৩০) এবং কঙ্গোলিজ গাড়িচালকের (যার নাম প্রকাশ করা হয়নি) মৃত্যুর কথা নিশ্চিত করেছে।

ওই গাড়িচালক জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচীর (ডব্লিউএফপি) হয়ে কাজ করতেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। হামলায় গাড়িবহরটির আরও বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

কঙ্গোর রুয়ান্ডা ও উগান্ডা সীমান্ত বরাবর অবস্থিত ভিরুঙ্গা জাতীয় উদ্যানের আশপাশে বহু সশস্ত্র গোষ্ঠী সক্রিয় আছে। এদের কোনো একটি হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উত্তর কিভু প্রদেশের গভর্নর কার্লি এনজানজু কাসিভিতা রয়টার্সকে জানান, হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে গাড়িবহরটিকে থামায়, তারা গাড়িচালককে হত্যা করে ও অন্যদের বনের ভেতরে নিয়ে যেতে থাকে, এ সময় উদ্যান রক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় গোলাগুলিতে রাষ্ট্রদূতের মৃত্যু হয় এবং হামলাকারীরা তার দেহরক্ষীকে হত্যা করে।

ডব্লিউএফপি জানিয়েছে, রুতশুরু এলাকার একটি স্কুলের শিশুদের খাওয়ানোর অনুষ্ঠানে যোগ দিতে ওই পথ দিয়ে যাচ্ছিলেন প্রতিনিধিরা। নিরাপত্তা ছাড়াই যাতায়াতের জন্য রাস্তাটি পরিষ্কার করা হয়েছিল বলে জানিয়েছে তারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা