আন্তর্জাতিক

টিকার পর স্বাস্থ্য ঝুঁকি কমেছে শতকরা ৯৪ ভাগ

আন্তর্জাতিক ডেস্ক : বৃটেনে করোনা টিকা নেওয়ার ৪ সপ্তাহ পরে মানুষের স্বাস্থ্য ঝুঁকি ও হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা কমে গেছে শতকরা ৮৫ থেকে ৯৪ ভাগ। প্রথম ডোজ টিকা নেয়ার পর বিজ্ঞানীদের একটি গ্রুপ এসব ডাটা নিয়ে গবেষণা করে এই উপসংহারে পৌঁছেছেন।

স্কটল্যান্ডে যেসব মানুষ প্রথম ডোজ টিকা নিয়েছেন এবং যারা টিকা নেননি তাদের মধ্যে করোনা ভাইরাস জনিত কারণে হাসপাতালে ভর্তি হওয়ার বিষয় বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা। গ্লাসগো, এ্যাবারডিন, স্ট্র্যাচক্লাইডের ইউনিভার্সিটি অব এডিনবার্গ এবং পাবলিক হেলথ স্কটল্যান্ডের বিজ্ঞানীরা এই গবেষণা করেছেন।

যেসব মানুষ ফাইজার/বায়োএনটেকের প্রথম ডোজ টিকা বা অক্সফোর্ড/এ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের ডাটা সংগ্রহ করেছিলেন তারা। তাতে তারা দেখতে পেয়েছেন প্রথম ডোজ টিকা নেয়ার ৪ সপ্তাহ পরে অক্সফোর্ডের টিকা নেয়া ব্যক্তিদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি শতকরা ৯৪ ভাগ কমে গেছে।

অন্যদিকে যারা ফাইজারের টিকা নিয়েছেন তাদের ক্ষেত্রে ২৮ থেকে ৩৪ দিনের মধ্যে এই ঝুঁকি কমে যায় শতকরা ৮৫ ভাগ। ফাইজার ও অক্সফোর্ডের টিকার সম্মিলিত ফল একত্রে মিলিয়ে যদি দেখা হয় তাহলে ৮০ বছরের ওপরে যাদের বয়স, তাদের প্রথম ডোজ টিকা নেয়ার ৪ সপ্তাহ পরে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি গড়ে কমে গেছে শতকরা ৮১ ভাগ।

প্রফেসর আজিজ শেখের নেতৃত্বে এই গবেষণা হয়েছে। তিনি বলেছেন, এই গবেষণার ফল খুবই উৎসাহ ব্যাঞ্জক। ভবিষ্যত সম্পর্কে আশাবাদী হতে আমাদেরকে যথেষ্ট যৌক্তিক কারণ সামনে এনে দিয়েছে। তাই আমরা এখন জাতীয় পর্যায়ে আস্থা পাচ্ছি যে, টিকা দেয়ার ফলে করোনাভাইরাস সংক্রান্ত হাসপাতালে ভর্তিহার কমিয়ে দেয়।

পাবলিক হেলথ স্কটল্যান্ডের ইএভিই-টু প্রকল্পের শীর্ষ কর্মকর্তা ড. জোসি মারে বলেছেন, এটা চমৎকার এক খবর। টিকা সরবরাহ কর্মসূচি এখন যে ফর্মে আছে, তাতে কাজ হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা