আন্তর্জাতিক

মুম্বাইয়ে এমপির আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক : মুম্বাইয়ের একটি হোটেল থেকে দাদরা ও নগর হাভেলির ৭ বারের সংসদ সদস্য (এমপি) মোহন দেলকরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারনা আত্মহত্যা করেছেন ৫৮ বছর বয়সী এ স্বতন্ত্র সংসদ সদস্য।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের অভিজাত মেরিন ড্রাইভে একটি সি ফেসিং হোটেলে উঠেছিলেন এ প্রভাবশালী এমপি। সেখান থেকেই সোমবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। গুজরাতি ভাষায় লেখা একটি সুইসাইড নোটও পাওয়া গেছে সেখানে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে বলে পুলিশের সূত্রে জানানো হয়েছে। দেলকরের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আদিবাসীদের অধিকারের জন্য আজীবন কাজ করেছেন তিনি। প্রথম দিকে ছিলেন ট্রেড ইউনিয়ন নেতা। ১৯৮৯ সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে লোকসভায় আসেন তিনি। ২০০৪ সাল পর্যন্ত টানা পেয়েছেন জনতার আশীর্বাদ। তবে এরপর হেরে যান ২০০৯ ও ২০১৪ সালে। কিন্তু গত ২০১৯ সালে ফের জয়ী হন মোহন দেলকর। নিজের প্রতিষ্ঠিত ভারতীয় নবশক্তি পার্টিক টিকিটে জয়যুক্ত হন তিনি। মাঝে তিনবার কংগ্রেস ও তিনবার বিজেপির টিকিটে জিতেছিলেন এ বর্ষীয়ান রাজনীতিবিদ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা