আন্তর্জাতিক

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরের একাধিক কারাগারে পৃথক ৩ টি দাঙ্গায় কমপক্ষে ৬২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য বন্দি।

মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে দ্বন্দ্ব থেকেই দাঙ্গার ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর আলজাজিরার।

গায়াকুইল, কুয়েঙ্কা এবং লাতাকুঙ্গা শহরের কারাগারে এই দাঙ্গার ঘটনা ঘটে। গুলি ও ছুরি হামলায় কয়েদিরা নিহত হন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ইকুয়েডরের কারা সংস্থার পরিচালক এডমুন্ডো মোনকায়ো বলেন, ‘কারাগারের অপরাধ নেতৃত্ব নিয়ে দুই গ্রুপ সংঘাতে জড়িয়েছিল।’

এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানান মোনকায়ো। তিনি বলেন, অতিরিক্ত ৮০০ পুলিশের সহযোগিতায় কর্তৃপক্ষ কারাগারগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও শৃঙ্খলা ফেরাতে সক্ষম হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কয়েকটি এ্যাম্বুলেন্সকে কারাগারগুলো থেকে বের হতে দেখা যায়। এদিকে দাঙ্গার খবর ছড়িয়ে পড়তেই কয়েদিদের স্বজনরা কারাগারের সামনে জড়ো হয়েছে কী ঘটেছে জানার জন্য।

ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মরেনো টুইটারে বলেছেন, ‘দুর্বৃত্ত গোষ্ঠীগুলো দেশের কয়েকটি কারাগারে একযোগে সহিংসতা চালিয়েছে।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

কলকাতার হলে সেঞ্চুরি হাঁকাল জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

কলকাতার বড় পর্দায় সাফল্যের এক অনন্য নজির গড়ল অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেম...

ভোলার ২৭ মন্দিরে জেলা পরিষদের আর্থিক অনুদান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা সদর উপজেলার ২৭টি দু...

রাজশাহীতে ক্রিকেটারদের চুরি যাওয়া লাগেজ উদ্ধার, গ্রেপ্তার ৪

মিরপুর থেকে ম্যাচ খেলে ফেরার পথে রাজশাহী বিভাগের ক্রিকেটারদের চুরি যাওয়া আটটি...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

আলতাফকে ভবন নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জন্ম থেকেই দুই হাত নেই, তবু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা