আন্তর্জাতিক

কলার ভেতরে ২ হাজার কোটি টাকার কোকেন!

আন্তর্জাতিক ডেস্ক : কলার চালানের ভেতরে ২ হাজার ৩০০ কেজি কোকেন আটক করেছে যুক্তরাজ্যের নিরাপত্তা সংস্থা। কলম্বিয়া থেকে এ কলার চালান আসে, যার ভেতরে লুকানো ছিল বিপুল পরিমাণের এ কোকেন।

বিবিসি জানায়, আটক হওয়া এসব কোকেনের মূল্য ১৮৪ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ১৯০ কোটি টাকারও বেশি। যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলে হ্যাম্পশায়ার কাউন্টির পোর্টসমাউথ বন্দরে বিপুল পরিমাণ এ মাদক জব্দ করে ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।

কলার চালানটি ডামি প্যাকেজ করে উত্তর লন্ডনের টোটেনহাম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে পাঠানো হয়। সেখানে চালানটি সংগ্রহকারী দশজনকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা তথ্য পাওয়ার পর এক সপ্তাহের অনুসন্ধান শেষে পুলিশের সঙ্গে এক যৌথ অভিযানে মাদকের চালানটি আটক করতে সক্ষম হয় এনসিএ কর্মকর্তারা।

এনসিএর অপারেশন বিশেষজ্ঞের প্রধান জন কোলেস বলেন, ‘আগ্নেয়াস্ত্র ও ছুরি কেন্দ্রিক অপরাধ কর্মকাণ্ড এবং তরুণ ও দুর্বল ব্যক্তিদের ওপর প্রভাব বিস্তারের সঙ্গে কোকেন সরবরাহের সরাসরি সম্পর্ক আছে।’

যুক্তরাজ্যের ইতিহাসে অন্যতম মাদক পাচারের এ ঘটনায় ৩জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর আগে, ২০২০ সালের মার্চে করোনা মহামারীর মধ্যে ৪ হাজার ২০০ কেজির একটি কোকেন চালান ধরা পড়েছিল যুক্তরাজ্যে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

দুর্নীতি-অনিয়ম ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ছাড় নয়: ইঞ্জিনিয়ার বকুল

বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (র...

আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্টাফ লেভেল চুক্তি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের বর্ধিত ঋণ সহায়তা...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

কিশোর-শিশুরাই আগামীর দেশ পরিচালনা করবে

‘সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে, সে বিষয়ে...

সুন্দরবনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা