আন্তর্জাতিক

জাস্টিন ট্রুডোর  সঙ্গে বাইডেনের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর কোনও বিদেশি রাষ্ট্র প্রধানের সঙ্গে এটাই বাইডেনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। খবর বিবিসির।

মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) এই দুই শীর্ষ নেতার মধ্যে ভার্চ্যুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে। দুই নেতা জলবায়ু পরিবর্তন এবং চীনকে কেন্দ্র করে পারস্পরিক নীতিতে অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া চীনে বন্দি থাকা দুই কানাডীয় নাগরিকের মুক্তির বিষয়েও আলোচনা করেছেন তারা।

জলবায়ু পরিবর্তনের বিষয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই দুই রাষ্ট্র নেতা। ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমনের মাত্রা শূণ্যতে নামিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণে পরিকল্পনা গ্রহণ করবে দুই দেশ।

প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে কানাডাতেই যাওয়ার ইচ্ছা ছিল প্রেসিডেন্ট বাইডেনের। কিন্তু কোভিড-১৯ ভাইরাসের কারণে তা আটকে গেছে। সে কারণে যার যার কার্যালয়ে বসে অনলাইনেই নিজেদের মধ্যে বৈঠক সেরেছেন তারা।

প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরির ইচ্ছা প্রকাশ করেছেন বাইডেন। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রুডোর সম্পর্ক একেবারে খারাপ না থাকলেও খুব একটা ভালোও ছিল না।

তবে এই দুই নেতার বৈঠকের পর ট্রুডো সাংবাদিকদের কাছ থেকে কোনও প্রশ্ন নেননি। এমন ঘটনা অনেকটাই বিরল। কারণ হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে যে কোনও দ্বিপাক্ষিক বৈঠকের পর সে বিষয়ে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পান সাংবাদিকরা। এবার তার ব্যতিক্রম হলো।

বৈঠকে সবচেয়ে গুরুত্ব দেয়া হয়েছে চীনে আটক দুই কানাডীয়র মুক্তির বিষয়ে। ওই দু'জনকে ২০১৮ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছিল। কানাডার অভিযোগ, হুয়াওয়ের নির্বাহী কর্মকর্তা মেং ওয়ানঝৌকে আটকের প্রতিশোধ হিসেবেই ওই দুই কানাডীয়কে আটক করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ২ যাত্রী নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারমুখী একটি যাত্রীবা...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা