আন্তর্জাতিক

গুগল-ফেসবুকের জন্য অস্ট্রেলিয়ায় নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক: নিউজ কন্টেন্ট প্রকাশের বিনিময়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে অর্থ দেওয়ার বিধান রেখে গুগল-ফেসবুকের জন্য আইন পাস করেছে অস্ট্রেলিয়া। খবর- এএফপি।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার পার্লামেন্ট আইনটি পাস হয়। নতুন এই আইনের কারণে গুগল-ফেসবুক তাদের প্ল্যাটফর্মে অস্ট্রেলিয়ার স্থানীয় নিউজ কন্টেন্ট প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে অর্থ দিতে বাধ্য থাকবে।

এই আইন পাসের ঘটনাকে গুগল-ফেসবুকের বিরুদ্ধে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, এমন আইন বিশ্বে এই প্রথম। এখন অন্যান্য দেশও একই পথে হাঁটতে পারবে। এরই মধ্যে কানাডাও জানিয়েছে, অস্ট্রেলিয়ার মতো পদক্ষেপ তারাও নেবে।

প্রথমে আইনটির তীব্র বিরোধিতা করেছিল গুগল এবং ফেসবুক। এমনকি এই আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জেরে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ায় সব নিউজ কন্টেন্ট প্রকাশ বন্ধ করে দেয় ফেসবুক। পরে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে তাদের সমঝোতা হয়। সমঝোতার পরিপ্রেক্ষিতে ফেসবুক মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ফের তারা নিউজ কন্টেন্ট প্রকাশের সিদ্ধান্ত নেয়।

মূলত সমঝোতার আলোকে আইনে সংশোধনী এনে তা বুধবার (২৪ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদে পাস করা হয়। তার আগের সপ্তাহে সিনেটে আইনটি পাস হয়।

গুগল এরই মধ্যে স্থানীয় মিডিয়া কোম্পানিগুলোর সঙ্গে লাখো ডলারের চুক্তি করেছে। ফেসবুকও অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম কোম্পানির সঙ্গে প্রস্তাবিত চুক্তির বিষয়ে ঘোষণা দিয়েছে। ফেসবুক ও গুগল জানিয়েছে, আগামী তিন বছরে তারা পৃথকভাবে সারা বিশ্বে সংবাদ খাতে প্রায় ১ বিলিয়ন ডলার করে বিনিয়োগ করবে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা