আন্তর্জাতিক

অর্থনীতির স্বার্থে শক্তিশালী সম্পর্ক গড়ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন হুমকি-দমকি এবং সৌদি আরব ও ইসরায়েলের মতো আঞ্চলিক শক্তির হুমকি মোকাবিলা করে মিত্র দেশ রাশিয়া-চীনের উপর ব্যাপকভাবে নির্ভরতা বাড়াচ্ছে ইরান। ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট চুক্তি থেকে বের হয়ে আসেন। এরপর ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন যুক্তরাষ্ট্র। এতে ইরানের অর্থনীতি পুরোপুরি ভেঙে মুদ্রাস্ফীতি বিপুলভাবে হ্রাস পায়।

তাই অবস্থা উত্তরণে অর্থনীতির চাকা সচল করতে রাশিয়া ও চীনের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলছে ইরান। পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপড়েনের মধ্যেই মস্কো ও বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরালো করছে তেহরান। ইরান তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইরান বলছে, 'আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে'।

এরই মধ্যে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন বিতরণে মস্কোর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে তেহরান। এছাড়া রাশিয়া ও ইরানের রেল কর্তৃপক্ষ আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর নিয়ে আলোচনায় বসেছে। এই প্রকল্পটি ভারত ও রাশিয়াকে ইরান, আজারবাইজান ও অন্য দেশ হয়ে সংযুক্ত করবে।

অন্যদিকে, বেইজিংয়ের সঙ্গেও সমানতালে সম্পর্কোন্নয়ন করে যাচ্ছে তেহরান। মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের ত্রাতা হিসেবে আবির্ভূত হয় চীন। ট্রাম্পের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বেইজিংই প্রথম ইরানের তেল আমদানি করার উদ্যোগ নিয়েছিল। এছাড়া পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে শুরুতেই বেশ সরব হয়ে ছিল রাশিয়া ও চীন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফাইনালে রেফারির নির্দলীয় ভূমিকা চায় স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনলেন স্প্যানিশ ড...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

রাজধানী ঢাকা আজও পুড়ছে ভ্যাপসা গরমে। তবে এর মধ্যেই রাজধানী ও আশপাশের এলাকায়...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

মাদারীপুরের শিক্ষক হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার 

মাদারীপুরের কালকিনিতে শিক্ষক ইমাম হোসেন রাজনকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধ...

বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

উল্লাপাড়ায় রেলওয়ের অনিয়ম ধামাচাপা দেওয়ার চেষ্টা!

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয় ও পুকুরগু...

নদীতে বিলীন স্বামীর কবর, নিজের কবর নিয়ে শঙ্কা

আমার স্বামীর কবরটাও নদীতে চলে গেছে। এখন মানুষ মরলেও কোথায় কবর দেব, সেই চিন্তা...

অন্তঃসত্ত্বা অবস্থায় দুর্দান্ত অ্যাকশন দীপিকার

সাত মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দ্বিতীয় সন্তানের অপে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা