আন্তর্জাতিক

১৩ তুর্কিকে হত্যা করেছে জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিরা অপহরণ করে নিয়ে ১৩ তুর্কিকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে তুরস্ক।

রোববার ( ১৪ ফেব্রুয়ারি) উত্তর ইরাকের একটি গুহায় তাদের হত্যা করা হয়। তুরস্কের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

যাদের হত্যা করা হয়েছে তাদের মধ্যে সৈন্য ও পুলিশ সদস্যও রয়েছেন। ১০ ফেব্রুয়ারি ইরাকের উত্তরাঞ্চলীয় গারা রাজ্যে পিকেকের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। বিভিন্ন সময়ে অপহৃত নাগরিকদের উদ্ধার করতে অভিযানটি শুরু করা হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এক বিবৃতিতে জানিয়েছেন।

তিনি জানান, সামরিক অভিযান চলাকালে ৪৮ পিকেকে জঙ্গি নিহত হয়, অপরদিকে তুরস্কের ৩ সৈন্য নিহত ও ৩ জন আহত হয়। অপহৃত তুর্কিদের মধ্যে ১২ জনকে মাথায় ও অপরজনকে কাঁধে গুলি করা হয় বলেও জানিয়েছেন তিনি।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মালাটিয়া প্রদেশের গভর্নর জানিয়েছেন, ওই গুহায় নিহতদের মধ্যে ৬ সৈন্য ও ২ পুলিশ কর্মকর্তা রয়েছেন, যাদের ২০১৫ ও ২০১৬ সালে দুটি পৃথক ঘটনার সময় অপহরণ করা হয়েছিল। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় এখনও শনাক্ত হয়নি। মালাটিয়ায় নিহতদের ময়না তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

নিহতদের মধ্যে তুরস্কের গোয়েন্দাকর্মীরাও রয়েছেন বলে দেশটির নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা