আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবারও তুষারঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইউরোপে তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। এরইমধ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আরেকটি তুষারঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে। অনেক এলাকায় বরফ গলে বন্যার আশঙ্কা দেখা দেয়ায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

কয়েক সপ্তাহ ধরে ভারি তুষারপাতে বরফের চাদরে ঢাকা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। মঙ্গলবার ইলিনয় ও ইন্ডিয়ানা রাজ্যে ঝড়ো বাতাসসহ আরও একটি তুষারঝড় আঘাত হানতে পারে। শতাব্দীর সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডের পাশাপাশি বৃষ্টির কারণে বন্যা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

সিয়াটল অঙ্গরাজ্যে তুষারঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন অনেক ঘরবাড়ি। কয়েকটি কেন্দ্র বন্ধ হওয়ায় ব্যাহত হচ্ছে করোনার টিকা কর্মসূচি। আশ্রয়কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার ঘোষণা দেয়া হয়েছে। নাগরিকদের শুকনো খাবার, ফ্ল্যাশ লাইট, ব্যাটারি, কম্বলের মতো প্রয়োজনীয় জিনিস সংরক্ষণ করতে বলা হয়েছে।

যুক্তরাজ্যে তুষারঝড় চললেও এ সপ্তাহ থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। জমে থাকা বরফ থেকে বন্যার আশঙ্কা দেখা দেয়ায় সতর্কতা জারি করছে কর্তৃপক্ষ।

এদিকে, জার্মানিতে তুষারপাতের ফলে বরফ জমা লেকে স্কেটিং আর মাছ ধরে সময় কাটাচ্ছে তারা। রাশিয়ার মস্কোতে গত কয়েকদিনের তুষারপাতে স্থবির জনজীবন। রাস্তায় বরফ সরানোর কাজ করছেন বাসিন্দারা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা