আন্তর্জাতিক

জাতিসংঘের মহাসচিব হতে প্রার্থিতা ঘোষণা অরোরার

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার জন্য নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন ভারতীয় বংশোদ্ভূত অরোরা আকাঙ্ক্ষা।

৩৪ বছর বয়সী অরোরা ভারতীয় বংশোদ্ভূত হলেও তার কানাডীয় পাসপোর্ট আছে। তিনি এই মুহূর্তে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) অডিট কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন।

অরোরা ইতিমধ্যে তার প্রার্থিতার পক্ষে প্রচার কার্যক্রম শুরু করেছেন। নিজের প্রার্থিতার পক্ষে অনলাইনে আড়াই মিনিটের একটি প্রচারমূলক ভিডিও পোস্ট দিয়েছেন তিনি।

ভিডিওতে অরোরা বলেন, এ পর্যন্ত যারা জাতিসংঘের মহাসচিব হয়েছেন, তারা এই সংস্থাকে কৈফিয়তে আনতে ব্যর্থ হয়েছেন।

অরোরা বলেন, ৭৫ বছর ধরে জাতিসংঘ বিশ্বকে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পূরণ করেনি সংস্থাটি। শরণার্থীদের রক্ষা করা যায়নি। মানবিক সহায়তা ছিল ন্যূনতম। প্রযুক্তি ও উদ্ভাবন প্রাধান্য পায়নি।

অরোরা বলেন, 'আমরা এমন একটি জাতিসংঘ পাওয়ার যোগ্য, যা অগ্রগতিতে নেতৃত্ব দেয়'। এ জন্যই তিনি জাতিসংঘের মহাসচিব পদে লড়তে যাচ্ছেন।

সংস্থাটির বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন অরোরা। তিনিই প্রথম নারী যিনি অ্যান্তোনিও গুতেরেসের বিরুদ্ধে নামতে চলেছেন।

২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্ব নেন গুতেরেস। এ বছর ৩১ ডিসেম্বর তার ৫ বছরের মেয়াদ শেষ হচ্ছে। তবে দ্বিতীয় বারের জন্যও মনোনয়নপত্র জমা দিতে চলেছেন ৭১ বছর বয়সী গুতেরেস। সরাসরি তার সাথে লড়বেন অরোরা।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা