আন্তর্জাতিক

সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে...

সান নিউজ ডেস্ক: বর্তমানে দুনিয়াজুড়েই চলছে সেলফি তোর প্রতিযোগিতা। কত বিচিত্র জায়গা, উপায় ও ভঙ্গিমায় সেফলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়া যাবে, তাই নিয়ে চেষ্টার কমতি নেই।

কিন্তু কখনো কখনো এই প্রবণতা জীবন ও সম্পদের ওপর বড় ক্ষতি বয়ে আনে। যেমনটি ঘটেছে এক মার্কিন নাগরিকের সঙ্গে। সাপের সঙ্গে সেলফি তুলতে গিয়ে তিনি পড়েন মৃত্যুমুখে। জীবন বাঁচলেও দণ্ড দিতে হয়ে মোটা অংকের টাকা।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর বাসিন্দা ফাসলার সাপের সঙ্গে সেলফি তুলতে গেলে দংশনের শিকার হয়ে কঠিন সংকটে পড়েন। একদিকে সাপের বিষে তার শরীর ব্যথায় নীল, অপরদিকে হাসপাতালে বিল দেখে তার চক্ষু চড়কগাছ।

দংশনের জ্বালার সঙ্গে মোটা অঙ্কের চিকিৎসা খরচে ব্যথাটাও বোধহয় কয়েকগুণ বেড়ে যায় ফাসলারের। কারণ হলো হাসপাতালের বিল বাবদ তাকে দিতে হয়েছে দেড় লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সোয়া কোটি টাকারও বেশি)। তবে টাকা খরচ হলেও এবারের মতো প্রাণ রক্ষা হয়েছে তার।

ফাসলার বলেন, সাপটি কামড় দেওয়ার পর আমার পুরো শরীর যেনো একেবারে কাঁপছিল। ওই সাপের বিষে নিমিষেই আমার পুরো শরীর অবশ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মনে হচ্ছিল, আমার জিহ্‌বা যেনো মুখ হতে বের হয়ে আসছে ও আমার চোখ এক পাশ হতে বন্ধ হয়ে আসছিল।

এ যাত্রা বেঁচে গিয়ে অবশ্য ফাসলারের শিক্ষা হয়েছে। এমন ভয়ঙ্কর সেলফি তোলার আগে ১০ বার ভাববেন তিনি।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

বনাঞ্চল ধ্বংস হচ্ছে বৈধ-অবৈধ করাতকলে

প্রায় ৫৩ হাজার একর সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড় অধ্যষিত মৌলভীবাজারে বৈধ ও অবৈধ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা