আন্তর্জাতিক

চোখ রাঙাচ্ছে করোনা, হু হু করে বাড়ছে মৃত্যু

সান নিউজ ডেস্ক : বিশ্বে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যে ইউরোপে মিলেছে করোনার নতুন ধরন, যা আগের করোনাভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এতে বিশ্বজুড়ে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। একদিনেই আরও ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ফলে হু হু করে বাড়ছে মৃত্যু। ইতিমধ্যে এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি ৯৩ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ ২১ হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার ৭১ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ২১ হাজার ৯৯৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৪০ লাখ ৭ হাজার ২৬৩ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৯০২ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ১৪৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪ লাখ ৩২ হাজার ৫২৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫০ হাজার ৮৩৫ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৮০ লাখ ১৫ হাজার ৯২০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ এক হাজার ৫৪২ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটি এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ লাখ ৫৫ হাজার ৭৯৪ জন। ভাইরাসটিতে মারা গেছে ৬০ হাজার ৯১১ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ লাখ ৫৭ হাজার ৪৭২ জন। এর মধ্যে মারা গেছে ৭৯ হাজার ৮৩৩ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সান ‍নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা