আন্তর্জাতিক

করোনার টিকা নিলেন সৌদি বাদশা

আন্তর্জাতিক ডেস্ক : করোনা প্রতিরোধে টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ। স্থানীয় সময় শুক্রবার (৮ জানুয়ারি) তিনি প্রথম ডোজ টিকা নিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়, সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম বাদশার টিকা নেওয়ার দুটি ছবি ও একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, একজন স্বাস্থ্যকর্মী বাদশা সালমানকে টিকা দিচ্ছেন।

এদিকে এএফপির খবরে বলা হয়েছে, ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পাওয়ার পর গত ১৭ ডিসেম্বর থেকে সৌদি আরবে টিকা দেওয়া শুরু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি বলছে, সেখানে তিন ধাপে করোনার টিকা দেওয়া হবে। প্রথম ধাপে ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হবে, দ্বিতীয় ধাপে ৫০ বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপে বাকি সবাইকে টিকা দেওয়া হবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই টিকা সৌদি নাগরিক ও বাসিন্দাদের দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

নানা আয়োজনে ‘শুভাকাশ ইশারা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আলোচনা,পুরস্কার বিতরণ, যাদুসহ নানা আয়োজনের মধ্য দি...

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থা...

বদলে গেছে বেদের জীবন, যাচ্ছে স্কুলে সন্তানরাও

'আমরা এক ঘাটেতে রান্দি-বাড়ি, আরেক ঘাটেতে খাই।...

স্কুল মাঠে নির্মাণসামগ্রী, খেলাধুলায় বিঘ্ন সৃষ্টি

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তারু...

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা