আন্তর্জাতিক

হাসপাতালে আগুন লেগে নবজাতকসহ ১০ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুনে পুড়ে নবজাতকসহ কমপক্ষে ১০ শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিট আগুন লাগে।

ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। ঘটনাস্থলে দমকলর্মীরা পৌঁছানোর আগেই ১০ শিশুর মৃত্যু হয়। তবে সাতটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

হাসপাতালের সিভিল সার্জন ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানান, হাসপাতালে ধোঁয়ার কুণ্ডলি দেখতে পেয়ে আমাকে খবর দেন এক নার্স। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে ছুটে আসি। এই হাসপাতালটি নবজাতক শিশুদের জন্য খুবই ভালো। কিন্তু দুর্ভাগ্যবশত ১০ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৭ শিশু নিরাপদে আছে।

শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আ’লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কেশবপুরে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র...

দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ঢাকা মো. মনিরুজ্জা...

মানবাধিকার কমিশনের পরিচয়ে অর্থ আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক...

সরকারি জমিতে ডেভেলপারের চুক্তিতে বহুতল ভবনের রুম বিক্রির অভিযোগ

নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে সরকারি জ...

শেখ হাসিনার সময়ে গুম-খুন, অপরাধী শনাক্তে দেশজুড়ে হবে গণশুনানি

ক্ষমতাচ্যুত, ভারতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

বরগুনার বামনা উপজেলার কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন খান (মজনু...

বামনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বরগুনার বামনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচ...

মোল্লাকান্দিতে আদিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, শিশুসহ আহত ২০

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার ও আসন্ন...

রাজাপুরে মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয়

ঝালকাঠির রাজাপুরে ভান্ডারিয়া-রাজাপুর মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদে...

ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেন বোয়ালমারীর বিএনপি নেতা

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’—এমন মন্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা