আন্তর্জাতিক

ছেলের প্রতি বিরক্ত বাবা সম্পদ দিলেন কুকুরের নামে!

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণত সন্তান মা-বাবার সম্পত্তির ওয়ারিশ হন। ক্ষেত্র বিশেষে এর কিছু ব্যতিক্রম হয়। কিন্তু কুকুর সম্পত্তির ওয়ারিশ হয়েছে এমন ঘটনা কি কখনো শুনেছেন?

অবাক করার মতো হলেও ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। বাড়িওয়ারা গ্রামের বাসিন্দা নারায়ণ ভার্মা সম্পত্তির অর্ধেক কুকুর এবং বাকি অর্ধেক স্ত্রীকে দান করেছেন।

কিন্তু কি এমন ঘটেছে যার জন্য এমন কাণ্ড! মূলত, ছেলের ওপর ভীষণ বিরক্ত ছিলেন কৃষক নারায়ণ ভার্মা। প্রায় দিনই নানা কারণে তাদের বাকবিতণ্ডা হতো। সম্প্রতি তিনি এতটাই চটেছেন যে, পালিত কুকুর জ্যাকির নামে দান করে দিয়েছেন।

এ বিষয়ে তিনি একটি উইলও করেছেন। সম্পত্তি দানের বিষয়টি উল্লেখ করে তিনি জানিয়েছেন, একামত্র স্ত্রী চম্পা বাঈ ও কুকুর জ্যাকি ছাড়া কেউই তার দেখভাল করে না। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া তার মৃত্যুর পর কুকুরটিকে যিনি দেখভাল করবেন তার অংশের সম্পত্তিও তিনি ভোগ করবেন বলে জানান নারায়ণ ভার্মা।

জানা যায়, ব্যক্তি জীবনে নারায়ণ ভার্মা দুটি বিয়ে করেছেন। প্রথম পক্ষে তার তিনি মেয়ে ও এক ছেলে। দ্বিতীয় দাম্পত্য জীবনে তার এক ছেলে, তবে কোনো মেয়ে নেই।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

নানা আয়োজনে ‘শুভাকাশ ইশারা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আলোচনা,পুরস্কার বিতরণ, যাদুসহ নানা আয়োজনের মধ্য দি...

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থা...

বদলে গেছে বেদের জীবন, যাচ্ছে স্কুলে সন্তানরাও

'আমরা এক ঘাটেতে রান্দি-বাড়ি, আরেক ঘাটেতে খাই।...

স্কুল মাঠে নির্মাণসামগ্রী, খেলাধুলায় বিঘ্ন সৃষ্টি

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তারু...

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা