আন্তর্জাতিক

কাবুল ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে আফগানিস্তানের রাজধানী কাবুলে। আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ সোমবার (৩০ আগস্ট) জরুরি বৈঠকে বসছে।

দেশের পুরো নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়া এবং মার্কিন সেনা প্রত্যাহারে আর মাত্র একদিন বাকি আছে। এরমধ্যেই নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফ্রান্স ও ব্রিটেন এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করতে পারে যাতে কাবুলে একটি নিরাপদ জোন প্রতিষ্ঠার কথা বলা হবে।

যে সব ব্যক্তি আফগানিস্তান থেকে চলে যেতে চায় তাদেরকে কাবুল বিমানবন্দরে নিরাপত্তা দেয়ার জন্য এবং দেশটিতে মানবিক ত্রাণ অব্যাহত রাখার লক্ষ্যে ফ্রান্স ও ব্রিটেন এই প্রস্তাব উত্থাপনের চিন্তা করছে।

এদিকে, কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান সম্পর্কে ভবিষ্যত কৌশল নির্ধারণের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন, তুরস্ক, কাতার এবং ইউরোপীয় ইউনিয়ন ও উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোভুক্ত দেশগুলো এই বৈঠকে যোগ দেবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে আনার কাজ শেষ পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষাপটের মধ্যেই যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে এই বৈঠক করবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা