আন্তর্জাতিক

নাবালককে বিয়ে করে ধর্ষণ করে তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক: ১৭ বছর বয়সী এক নাবালকে বিয়ে করে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগে উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। এমন অভিযোগ করছে নাবালকের মা। পরে মায়ের অভিযোগের ভিত্তিতে তরুণীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ভারতের তামিলনাড়ুতে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত তরুণী তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার বাসিন্দা।

তিনি ওই শহরের একটি পেট্রল পাম্পে কাজ করতেন। সেখানে যাতায়াত ছিল সদ্য উচ্চমাধ্যমিক পাস করা ওই কিশোরের। গত এক বছরে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বৃহস্পতিবার তারা পালিয়ে যান। পরবর্তীতে বিয়েও সেরে ফেলেন।

জানা গেছে, শনিবার (২৮ আগস্ট) তারা কোয়েম্বাটুরে ফিরে আসেন। এরপর ঘর ভাড়া নিয়ে একসঙ্গে থাকতে শুরু করেন। এর মধ্যেই ওই কিশোরের মা পুলিশে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি বলেন, তার ছেলেকে ওই তরুণী ফুসলিয়ে পালিয়ে নিয়ে গেছেন। এরপর বিয়ের নাম করে ধর্ষণও করেছেন। এরপরই পকসো (প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস) আইনে মামলা রুজু করে পুলিশ।

তবে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত তরুণী ওই নাবালককে নিয়ে থানায় আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ তরুণীকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা