আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলা,তালেবানের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিজিটিএন’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ নিন্দা জানান।

রোববারের (২৯ আগস্ট) ওই হামলায় সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করে তালেবান মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো অন্য দেশে হামলা চালানো বেআইনি। খবর আল-জাজিরার।

জাবিউল্লাহ মুজাহিদ জানান, স্বেচ্ছাচারীভাবে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের প্রাণহানি না করে আফগানিস্তানে হামলার সম্ভাব্য হুমকি থাকলে তারা আমাদের জানাতে পারতো।

গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

তারা জানান, একটি গাড়িতে করে বেশ কয়েকজন আত্মঘাতী বোমা হামলাকারী বিমানবন্দরে হামলা চালাতে চেয়েছিল। তালেবানের পক্ষ থেকেও বলা হয়, যুক্তরাষ্ট্র আত্মঘাতী বোমা হামলাকারীদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।

এদিকে, কাবুলের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সিএনএনের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ছয় শিশু ও একই পরিবারের চারজন রয়েছেন।

নিহত এক শিশুর ভাই অভিযোগ করে বলেন, আমরা সাধারণ একটি পরিবার ছিলাম। আমরা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নই। এটি আমাদের নিজেদের বাড়ি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

চট্টগ্রাম অঞ্চলে টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ন...

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা