আন্তর্জাতিক

বিয়ের আসরে বরকে থাপ্পড় (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের আসরে পুরোহিতকে আচমকা থাপ্পড় দিলেন কনে, এরপর বাদানুবাদের এক পর্যায়ে বরকে থাপ্পড় দিলেন। আজব এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

সেই ভিডিওতে দেখা গেছে, কনে লেহেঙ্গা-চোলি, গয়নায় সেজে আছেন। আর শেরওয়ানি পাগড়ি পড়ে ছিলেন বর। আশেপাশে বর ও কনের বাড়ির শতাধিক আত্মীয় হাসি আনন্দে মেতেছেন। চলছে নাচ-গান। এমন সময় আচমকাই বাড়ি ভর্তি আত্মীয়ের সামনে পুরোহিত ও বরকে পরপর চড় কষিয়ে দিলেন নববধূ। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এক ব্যক্তি। তারপরেই সেটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। তবে আসলে কী এমন ঘটেছিল যার জন্য বিয়ের মণ্ডপে কনেকে থাপ্পড় মারতে হল?

ভিডিওতে আরও দেখা গেছে, বিয়ের মণ্ডপে বসে তামাকজাতীয় কিছু নেশার দ্রব্য মুখে চিবাচ্ছেন বর। প্রথম থেকেই এই ঘটনা কনের পছন্দ হয়নি। কিন্তু বিয়ের আসরে চুপ ছিলেন। কিন্তু বিয়ের সময়েও বর তামাক খাওয়ায় ক্ষেপে ওঠেন। পুরোহিতকে থামতে বলে প্রথমে তাকে ও পরে বরকেই থাপ্পড় দেন।

এরপরেই অবশ্য বর মুখ থেকে ফেলে দেন সেই তামাক। তারপরে আদৌ বিয়ে হয়েছে কি-না, তা আর জানা যায়নি। তবে এই গোটা ঘটনা ঘটেছে তামাক চিবনোর জন্য তা ছবি ও তাদের কথোপকথনেই স্পষ্ট হয়েছে। সব মিলিয়ে বিয়ে বাড়ির এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা