আন্তর্জাতিক

ভারতে বর-কনেকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: প্রেমের বিয়ে মানতে রাজি নয় উভয়ের পরিবার। অগত্যা বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আদালতে যাচ্ছিলেন প্রেমিক যুগল। কিন্তু পথেই তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে।

মেয়ের কাকা ও তার ছেলেরা প্রকাশ্য দিবালোকে তাদের গুলি করে পালিয়ে যায়। ভারতের হরিয়ানা রাজ্যের রোহতক জেলার দিল্লি বাইপাস রোডের কাছে বুধবার এ ঘটনা ঘটে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে আদালতে যাচ্ছিলেন যুগল। সঙ্গে ছিলেন ছেলে পক্ষের আত্মীয়রাও।

পুলিশ জানিয়েছে, ২৭ বছরের পূজার সঙ্গে ২৫ বছরের রোহিতের প্রেমের সম্পর্ক ছিল। শুরু থেকেই এ সম্পর্ক মেনে নেয়নি মেয়েটির কাকা।

রোহিতের মা জানিয়েছেন, দুই পরিবারেই এ বিয়ে নিয়ে প্রথমে আপত্তি ছিল। অনেক বোঝানোর পর রাজি হয় রোহিতের পরিবার। শুরুতে রাজি না থাকলেও পূজার কাকা কুলদীপ পরে তাদের সম্পর্ক মেনে নিয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, কথা বলার নাম করে আদালতে যাওয়ার আগে বুধবার আমাদের সঙ্গে দেখা করতে আসে মেয়ের কাকা ও আত্মীয়রা। পরে দিল্লি বাইপাস রোডের কাছে জনবহুল বাজারের মধ্যে গুলি চালিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, কুলদীপই রোহিতের আত্মীয়দের বিয়ের সময় উপস্থিত থাকার জন্য আদালতে ডেকেছিলেন। পরে বিয়ে সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য তাদের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের কাছে ডেকে পাঠান। রোহিতের পরিবার সেখানে হাজির হলে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় কুলদীপ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুগলের।

পুলিশের ধারণা, পরিবারের সম্মান রক্ষার নামেই ওই যুগলকে খুন করেছেন কুলদীপ। তবে এর পেছনে সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্ব আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় রোহিতের বাবার অভিযোগের পর পুলিশ পূজার কাকা, তার ছেলে কপিল কুমার ও আরও তিনজনকে গ্রেপ্তার করে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা