আন্তর্জাতিক

সোলাইমানি হত্যার প্রতিশোধ নেবে লেবাননী হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সেনাদের ড্রোন হামলার শিকার হয়েছেন ইরানি জেনারেল কাসেম সোলাইমানি। আমেরিকার চিরায়ত দুর্বলতা ফুটে উঠেছে বলে মন্তব্য করে হত্যার প্রতিশোধ নিতে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন ।

হিজবুল্লাহের উপ প্রধান শেখ নাঈম কাসেম লেবাননের ইউনিউজ বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। তিনি বলেন, “জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যের বাস্তবতা মোকাবিলা করার ক্ষেত্রে আমেরিকার চরম দুর্বলতা প্রকাশ পেয়েছে। মার্কিন সরকার সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের নানা ঘটনায় একের পর পরাজিত হয়েছে।”

হিজবুল্লাহর উপ মহাসচিব বলেন, “ফিলিস্তিন থেকে শুরু করে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেনে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্টকে মহা শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার পেছনে জেনারেল সোলাইমানি প্রধান ভূমিকা পালন করেছেন। এ কারণে ওয়াশিংটন এই বীর সেনানীকে হত্যা করে নিজের নামের পাশে একটি বিজয় চিহ্ন আঁকতে চেয়েছিল।”

কিন্তু উল্টো এ ঘটনায়ও যে আমেরিকা পরাজিত হয়েছে সেকথা অচিরেই প্রমাণিত হবে বলে শেখ নাঈম কাসেম উল্লেখ করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানের এই সন্ত্রাসবিরোধী শীর্ষ কমান্ডারকে হত্যার প্রতিশোধ নিজের মতো করে নেবে হিজবুল্লাহ।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমান বন্দরের বাইরে মার্কিন ড্রোন হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক প্রধান লে. জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা