আন্তর্জাতিক

বৃটিশ প্রধানমন্ত্রীর বাবার ফরাসি নাগরিকত্বের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া সংক্রান্ত চুক্তি কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। কারণ তিনি এই চুক্তি কার্যকরের প্রতিশ্রুতি দিয়েই বৃটেনের প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু তার বাবা স্ট্যানলি জনসন তার ছেলের এই সিদ্ধান্ত পছন্দ হয়নি।

ফলে তিনি বৃটিশ নাগরিকত্ব প্রত্যাহার করে ফরাসি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তিনি দাবি করেছেন, আসলে তিনি একজন ইউরোপীয় নাগরিক। তার মা জন্ম নিয়েছিলেন ফ্রান্সে। মায়ের মা, অর্থাৎ নানী পুরোপরি একজন ফরাসি নারী ছিলেন বলে তিনি দাবি করেছেন। তাই এখন তিনি ফরাসি নাগরিকত্ব ফিরে পেতে বিশেষভাবে আগ্রহী।

এক সাক্ষাৎকারে এই কথা দাবি করেছেন স্ট্যানলি। তিনি বলেছেন, “আমি একজন সম্পূর্ণ ইউরোপীয় নাগরিক। একজন ব্রিটিশকে কেউ বলতেই পারেন না, যে তিনি ইউরোপের বাসিন্দা নন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সঠিক সংযোগ রাখা জরুরি বলে মনে করি।”

তিনি এই পুরো সাক্ষাৎকারই দিচ্ছিলেন ফরাসি ভাষায়। একদিকে যখন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে তার ছেলের নেতৃত্বে থাকা ব্রিটেন বেরিয়ে আসল, তখন বাবা অন্য কথা বলছেন। এ নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে।

যদিও কিছুটা পিছু হঠে বরিস জনসন ঘোষণা করেছেন, ব্রিটেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত সম্পর্ক শেষ, এমন ভাবাটা ভুল হবে। ইউরোপীয় সভ্যতার সঙ্গে ব্রিটেনের এক দীর্ঘ যোগ রয়েছে। তথ্যসূত্র: বিবিস, আল-জাজিরা ও সিএনএন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা