আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য থেকে রণতরী প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে নিজের রণতরী নিমিত্য ও নৌবহর প্রত্যাহার করে নিচ্ছে। পেন্টাগন এক বিবৃতিতে বলেছে, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলারের নির্দেশে নিমিত্য নৌবহরের গত ১০ মাসের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মুসাভি তেহরানে বলেছেন, তার দেশ যে অঙ্গীকার করে তা অবশ্যই পূরণ করে।ইরানের পক্ষ থেকে গত কয়েক দিন ধরে বলা হচ্ছে, দেশটি জেনারেল সোলাইমানিকে হত্যার ঘটনায় জড়িত সবাইকে উচিত শিক্ষা দেবে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও এসোশিয়েটেড প্রেস এপি জানিয়েছে, পারস্য উপসাগরে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে পারস্য উপসাগর তথা গোটা মধ্যপ্রাচ্যে আমেরিকার একমাত্র বিমানবাহী রণতরী নিমিত্য মোতায়েন রয়েছে যা এ অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। খবর রয়টার্সের।

ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের এক বছর পূর্তিকে সামনে রেখে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে তখন বিমানবাহী রণতরী সরিয়ে নেওয়ার ঘোষণা দিল আমেরিকা।

এর আগে বুধবার আমেরিকার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি বি-৫২ বোমারু বিমান আমেরিকা থেকে আকাশে উড়ে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে গেছে। ওয়াশিংটন ঘোষণা করেছে, ইরানকে সতর্ক করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা