আন্তর্জাতিক

শ্রমিক ভিসায় নিষেধাজ্ঞা বাড়ালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতার শেষবেলায় যেন আরও বেপরোয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারও কোনো দাবি কোনো আপত্তিরই ধার ধারছেন না। এ নিয়ে সমালোচনাও হচ্ছে ঢের। এবার ব্যবসায়ীদের আপত্তি অগ্রাহ্য করে অভিবাসী শ্রমিক ভিসায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়েছেন তিনি।

গ্রিন কার্ডের বেশ কিছু আবেদনকারী এবং অস্থায়ী বিদেশি শ্রমিকদের প্রবেশ নিষিদ্ধ করে গত এপ্রিল ও জুনে নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ৩১ ডিসেম্বর ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার নতুন করে এর মেয়াদ আরও বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট।

নতুন সিদ্ধান্ত অনুসারে, ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে অভিবাসী শ্রমিকদের ওপর যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা।

ট্রাম্পের দাবি, করোনাভাইরাস মহামারিতে অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশি শ্রমিকদের রক্ষায় এই নিষেধাজ্ঞা জরুরি।

করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়ে বর্তমানে বেকারভাতা নিচ্ছেন প্রায় দুই কোটি মানুষ।

তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। যদিও আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর নিষেধাজ্ঞা তুলে দেবেন কি না সে বিষয়ে তিনি এখনও কিছু বলেননি। তবে প্রেসিডেন্ট হওয়ার পর এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া তার জন্য কঠিন কিছু হবে না।

গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক বিদেশি শ্রমিকদের ওপর ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেন। তখন আদালত বলেছিলেন, নিষেধাজ্ঞার কারণে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর অপূরণীয় ক্ষতি হতে পারে।

তবে এই স্থগিতাদেশের বিরুদ্ধে নবম সার্কিট কোর্ট অব আপিলে আবেদন করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আগামী ১৯ জানুয়ারি এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা