আন্তর্জাতিক

কুকুরের নামে সম্পত্তি লিখে দিলেন কৃষক

আন্তর্জাতিক ডেস্ক : সন্তানরা কেহই খোঁজ রাখে না ভাল ব্যবহার করে না তাই তাদের কাউকে সম্পত্তি না দিয়ে নিজের পোষা কুকুর এবং দ্বিতীয় স্ত্রীকে সব সম্পত্তি দিয়ে দিলেন ভারতের মধ্যপ্রদেশের এক বাসিন্দা। এই সম্পদের মধ্যে রয়েছে ২১ একর জমিও।

পেশায় কৃষক সেই ব্যক্তির এমন কীর্তি সম্প্রতি সামনে এসেছে। যা জানতে পেরে রীতিমতো অবাক স্থানীয়রাই।

জানা যায়, মধ্যপ্রদেশের ছিন্দাওয়াড়া জেলার চৌরায়ি মহকুমার বাদিওয়াড়া গ্রামে। ঐ গ্রামের বাসিন্দা ওমনারায়ণ বর্মা পেশায় কৃষক। দুটি বিয়ে করেছেন তিনি। তার প্রথম স্ত্রীর পক্ষে তিন কন্যা এবং এক ছেলে অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে রয়েছে দুই কন্যা।

এছাড়া তার রয়েছে ১১ মাসের একটি পোষা কুকুর। যার নাম জ্যাকি। সম্প্রতি নিজের শেষ উইলটি করেন সেই ব্যক্তি। তাতেই তিনি নিজের সমস্ত সম্পত্তি দ্বিতীয় স্ত্রী চম্পা বাঈ এবং কুকুর জ্যাকির নামে লিখে দেন। তিনি বলেন,তার মৃত্যুর পর অর্ধেক সম্পত্তি স্ত্রী চম্পা বাঈ পাবে। বাকি অর্ধেক জ্যাকির। যিনি জ্যাকির দেখভাল করবেন, তিনিই সেই বাকি সম্পত্তি পাবেন। সেই সম্পত্তি জ্যাকির মৃত্যুর পর তিনিই পাবেন।

তার এমন সিদ্ধান্ত নিলেন বিষয়ে ওমনারায়ণ জানান, সন্তানেরা কেউই তার খোঁজখবর রাখেনা। তার দ্বিতীয় স্ত্রী এবং জ্যাকি সবসময় সঙ্গে থেকেছে। তাছাড়া তার মৃত্যুর পর জ্যাকির দেখভালও কেউই করত না। তাই এই সমস্ত কিছুই ভেবে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে গ্রামের পঞ্চায়েত প্রধান জানান, ‘ছেলেমেয়েদের সঙ্গে সেই ব্যক্তির ঝামেলা চলছিল। তাই হঠকারিতায় এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই ব্যক্তির সঙ্গে কথাও বলেছি।‌ তবে এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়দের অনেকেই অবাকও হয়েছেন।‌

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা