আন্তর্জাতিক

আরও এক মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে  ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা থেকে বিদায়ের আগেই আরেকটি মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। এ লক্ষ্যে ইসরায়েল কাজ করে যাচ্ছে বলে বুধবার (২৩ ডিসেম্বর) দেশটির এক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। চলতি বছর হোয়াইট হাউজের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল।

বুধবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল দেশটির আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ওফির আকুনিসের কাছে জানতে চায়, ২০ জানুয়ারি ট্রাম্পের বিদায়ের আগে পঞ্চম মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের সম্ভাবনা আছে কিনা। জবাবে ওফির বলেন, ‘আমরা সেই পথে কাজ করছি।’

তিনি বলেন, ‘ইসরায়েলের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক স্বাভাবিকের ব্যাপারে একটি আমেরিকান ঘোষণা আসতে পারে, যারা সারাংশ হচ্ছে, একটি চুক্তির অবকাঠমো-একটি শান্তিচুক্তি।’ ওফির অবশ্য ওই মুসলিম দেশের নাম প্রকাশ করেননি। তবে তিনি জানিয়েছেন, এ ক্ষেত্রে তালিকায় দুটি দেশ রয়েছে। একটি উপসাগরীয় দেশ, সম্ভবত ওমান। আরেকটি পূর্বাঞ্চলীয় দেশ। ‘একটি মুসলিম দেশ যেটি ছোট নয়’, তবে পাকিস্তানও নয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা