আন্তর্জাতিক

সৌদি আরবে তেল ট্যাংকারে হামলা

আর্ন্তজাতিক ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় একটি তেলের ট্যাংকারে হামলা চালানো হয়েছে। তবে হামলায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। ২২ জন নাবিকের সবাইকে কোনোরকম জখম ছাড়াই উদ্ধার করা হয়েছে। জাহাজটির যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে, সেথান থেকে কিছু তেল বেরিয়ে এসেছে।

সোমবার (১৪ডিসেম্বর) শিপিং কোম্পানি হাফনিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাটির পেছনে বাইরের কোনো সূত্রের যোগ থাকতে পারে। সিঙ্গাপুরের পতাকাবাহী ওই জাহাজে ৬০ হাজার টন পেট্রল ছিল।

এর আগে ২৫ নভেম্বর সৌদি আরবের শুকাইক বন্দরেও হামলা চালানো হয়। সৌদি কর্তৃপক্ষ এসব হামলার জন্য ইয়েমেনের হুতি ব্রিদ্রাহীদের দায়ী করে আসছে। ইয়েমেনে হুতি ব্রিদ্রাহীদের দমনের জন্য সৌদি আরবের নেতৃত্বে কয়েক বছর ধরে লড়াই চলছে।

আজ হাফনিয়া তাদের ওয়েবসাইটে বলেছে, স্থানীয় সময় আনুমানিক রাত ১২টা ৪০ মিনিটে জেদ্দা ছাড়ার সময় অজ্ঞাত স্থান থেকে হামলার শিকার হয় বিডব্লিউ রাইন জাহাজটি। এতে জাহাজে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এ ছাড়া সৌদি আরবের পক্ষ থেকেও এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা