আন্তর্জাতিক

ইমরান খানের মন্ত্রিসভায় রদবদল

আন্তর্জাতিক ডেস্ক : মন্ত্রিসভায় রদবদল ঘটিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির রেলমন্ত্রী শেখ রশিদকে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন তিনি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতেন এজাজ শাহ। তার কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে শেখ রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বর্তমান রেলমন্ত্রী হবেন আজম খান স্বাতী।

শেখ রশিদ তার বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত। রেলমন্ত্রী থাকাকালীন ভারতকে তিনি হুমকি দিয়ে বলেছিলেন, পাকিস্তানের ১২৫ থেকে ২৫০ গ্রাম ওজনের ছোট ছোট পারমাণবিক বোমা রয়েছে। এমনকি পাকিস্তান সহজেই এই বোমা দিয়ে ভারতকে টার্গেট করতে পারে।

এছাড়া ২০১৯ সালে শেখ রশিদের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে দুর্নাম করতে গিয়ে মাইক হাতে কারেন্টের শক খান এই মন্ত্রী। তা নিয়ে ট্রলও কম হয়নি সেসময়।

এর আগে ২০১৮ সালে ইমরান সরকার গঠনের সময়ও শেখ রশিদ স্বরাষ্ট্রমন্ত্রীর পদটি পাওয়ার চেষ্টা করেছিলেন। সূত্র: এএনআই

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা