আন্তর্জাতিক

কান্দাহারে সরকারি বাহিনীর হামলায় ৬২ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তালেবান অধ্যুষিত কান্দাহার প্রদেশে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৬২ তালেবান নিহত হয়েছেন।

আফগান সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, গত তিন দিন ধরে কান্দাহারে তালেবানের বিরুদ্ধে চালানো সাঁড়াশি অভিযানে হতাহতের এ ঘটনা ঘটে। খবর আফগানিস্তান টাইমসের।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কান্দাহার শহর ও এর আশপাশের পাঁচ জেলায় বিমানবাহিনীর ছত্রছায়ায় বড় ধরনের এ অভিযান পরিচালিত হয়। ১৯ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে মোতায়েন থাকার পর সম্প্রতি তালেবানের সঙ্গে স্বাক্ষরিত কথিত শান্তিচুক্তি অনুযায়ী দখলদার মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।

এরকম অবস্থায় আফগান সেনাবাহিনী ও তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর এলো। এর আগে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী শনিবার কান্দাহারে তালেবান অবস্থানগুলোতে বিমান হামলা চালায়।

প্রদেশের ঝারি জেলায় সেনাবাহিনীর একটি চেকপোস্টে তালেবানের অতর্কিত হামলার পর ওই বিমান হামলা চালানো হয়।

তালেবান মুখপাত্র মোহাম্মাদ নায়িম ওয়ারদাক এক টুইটার বার্তায় বলেছেন, কান্দাহারে মার্কিন বিমান হামলায় ১০ বেসামরিক ব্যক্তি নিহত ও বহু আবাসিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। তবে মার্কিন বাহিনী তাদের হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার দাবি নাকচ করে দিয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা