আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ট্রাম্প সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নির্বাচন পরবর্তী সংঘর্ষে জড়িয়েছে ট্রাম্প সমর্থক ও বিরোধীরা। এতে অন্তত আট ব্যক্তি আহত হয়েছেন। এমনটাই জানিয়েছে ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট। খবর সিএনএন।

ঘটনাস্থল থেকে সন্ধ্যা ৭টার দিকে আট ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চার জন ছুরিকাহত যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ডিসি মেয়র মুরিয়েল বাউসারের কার্যালয়। আহত বাকি চার জনের মধ্যে দু’জন পুলিশ সদস্যও রয়েছেন। এছাড়াও ঘটনাস্থল থেকে ২৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ‘স্টপ দ্য স্টিল’ শিরোনামে শনিবার দেশ জুড়ে প্রতিবাদ র‍্যালি ও প্রার্থনা কর্মসূচীর ডাক দেয় ট্রাম্প সমর্থকরা। ওয়াশিংটনে সুপ্রিম কোর্ট ও ফ্রিডম প্লাজার সামনে তারা সমাবেশের আয়োজন করে। এদের সমাবেশের পাশেই আরেকটি সমাবেশ করে ট্রাম্প-বিরোধীরা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মৃদু সংঘর্ষ হয়েছে। তবে এগুলো বাদে পুরো কর্মসূচী শান্তিপূর্ণ ছিল বলে জানায় সিএনএন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা