আন্তর্জাতিক

সোমবার থেকে অনশনে যাচ্ছে ভারতে বিক্ষুব্ধ কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রণীত ৩ টি কৃষি আইন বাতিলের দাবিতে ভারতের রাজধানীর উপকণ্ঠে কৃষক আন্দোলন ও বিক্ষোভ ১৮ দিনের মতো চলমান।

রোববার ( ১৩ ডিসেম্বর) সকালে দিল্লি-জয়পুর জাতীয় সড়কে বিক্ষুব্ধ কৃষকদের বিশাল মিছিল শুরু হয়েছে। সোমবার কৃষকদের অনশন কর্মসূচি পালন করার কথা রয়েছে। খবর এনডিটিভির।

ভারতে কৃষকদের ৩২টি সংগঠনের সদস্যরা এ দিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনশনে বসবেন। তেমনই একটি সংগঠন বিকেইউর (চাডাউনি) প্রেসিডেন্ট গুরমিত সিংহ চাডাউনি বলেছেন, ১৯ ডিসেম্বর থেকে আমি আমরণ অনশনে বসব।

দিল্লি-সিঙ্ঘু সীমান্তে এক কৃষক রোববার বলেন, শনিবার রাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাব থেকে আরও অনেক কৃষক আসছেন। ১৬ ডিসেম্বরের মধ্যে কৃষকদের নিয়ে কম করে ৫০০টি ট্রলি আসার কথা।’

জাতীয় সড়ক যাতে বেশিক্ষণ অবরুদ্ধ না থাকে, সে জন্য সেখান থেকে কৃষকদের সরাতে ৪ হাজার পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। গুরুগ্রাম পুলিশের এক শীর্ষকর্তা বলেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত। এই বিক্ষোভ কোনও ভাবেই যাতে বড় আকার নিতে না পারে, সেই চেষ্টা আমরা করব।’

শনিবার কৃষকরা পাঞ্জাব, হরিয়ানা থেকে তেলেঙ্গানা, উড়িষ্যার মতো বিভিন্ন রাজ্যের টোলপ্লাজা দখল করে টোল আদায় বন্ধ করে দেন। ইতিমধ্যে কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে মামলা করেছে একটি সংগঠন। আগামী বুধবার প্রধান বিচারপতির বেঞ্চে তার শুনানি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা