আন্তর্জাতিক

লাহোরে বিরোধী জোটের সমাবেশ থেকে ইমরান খানের পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোর শহরে দেশটির ১১ দলীয় জোটের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবিতে করোনাভাইরাসের মহামারী উপেক্ষা করে রোববার এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি’র মতো বৃহৎ রাজনৈতিক দল রয়েছে এই জোটে। মুদ্রাস্ফীতি, দুর্বল অর্থনীতি, নাগরিক স্বাধীনতা হ্রাস এবং গণমাধ্যমের ওপর সেন্সরশিপের অভিযোগ তুলেছে এ জোট। নবগঠিত জোটটি বলছে, প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের অব্যবস্থাপনার কারণে দেশে এই সমস্ত সংকট তৈরি হয়েছে এবং এজন্য ইমরান খানকে পদত্যাগ করতে হবে।

তবে বিরোধী জোটের এসব অভিযোগ নাকচ করে দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন, নওয়াজ শরীফ এবং আসিফ আলী জারদারিসহ মুসলিম লীগ এবং পিপিপি’র বিভিন্ন নেতা নেত্রীর বিরুদ্ধে যে দুর্নীতির মামলা রয়েছে তা থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য বিরোধী জোট সরকারের বিরুদ্ধে এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ তুলেছে।

নওয়াজ শরীফ চিকিৎসার জন্য জামিন নিয়ে বর্তমানে লন্ডনে রয়েছেন। সেখান থেকে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকালের সমাবেশে যোগ দেন। এ সময় তিনি পাকিস্তানের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য তরুণদের জেগে ওঠার আহ্বান জানান। সূত্র : পার্সটুডে

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা