আন্তর্জাতিক

ভোট পুনর্গণনাতেও জর্জিয়ায় জিতছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জর্জিয়ায় ভোট পুনর্গণনাতেও জয়ী হতে চলেছেন। এ অঙ্গরাজ্যে জিতলে তার মোট ইলেকটোরাল ভোট দাঁড়াবে ৩০৬টি। ফলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হওয়া তার জন্য এখন সময়ের অপেক্ষা মাত্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির পূর্বাভাস অনুসারে, ফল ঘোষণা বাকি থাকা জর্জিয়ায় বাইডেন এবং নর্থ ক্যারোলাইনায় ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। নর্থ ক্যারোলাইনায় জিতলে ট্রাম্পের ঝুলিতে জমা হবে মোট ২৩২টি ইলেকটোরাল ভোট।

২০১৬ সালের নির্বাচনে একই ব্যবধানে হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হয়েছিলেন রিপাবলিকান নেতা ট্রাম্প। তখন এটিকে নিরঙ্কুশ বিজয় বলে ঘোষণা করেছিলেন তিনি। তবে এবারের নির্বাচনে এখনও পরাজয় স্বীকার করেননি ডোনাল্ড ট্রাম্প।

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে আইনি লড়াই শুরু করেছে রিপাবলিকানরা। সেসব জায়গায় ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন ট্রাম্প। যদিও এখন পর্যন্ত এর কোনও প্রমাণ দেখাতে পারেননি তিনি।

অ্যারিজোনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জয় অনেকটা সুনিশ্চিত দেখে গত শুক্রবার মামলা করেছে ট্রাম্পের দল।

দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কম থাকায় জর্জিয়ায় আবারও ভোট গণনা চলছে। যদিও বাইডেন শিবিরের বিশ্বাস, এতে নির্বাচনের ফলাফলে কোনও পরিবর্তন ঘটবে না।

পরাজয় মেনে নিতে অস্বীকার এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় অসহযোগিতার অভিযোগে ক্রমেই চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের ওপর।

গত ৩ নভেম্বরের নির্বাচনে পরাজয়ের পর আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো জনসম্মুখে এসে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী জানুয়ারিতে নতুন সরকার গঠন হতে পারে। তবে কারা ক্ষমতায় থাকবে তা এখনও নিশ্চিত নয়।

হোয়াইট হাউসে করোনা টাস্কফোর্সের এক ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা আর লকডাউনে যাব না। এই প্রশাসন লকডাউনে যাবে না। ভবিষ্যতে যা্-ই হোক, কে জানে কোন প্রশাসন থাকবে। আমার ধারণা, সেটা সময়ই বলে দেবে।

এর আগে টুইটারে একাধিক পোস্টে ৩ নভেম্বরের নির্বাচনকে অস্বচ্ছ বলে অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও মার্কিন নির্বাচনী কর্মকর্তারা তার এ দাবি উড়িয়ে দিয়েছেন। তাদের কথায়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন হয়েছে এবার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা