আন্তর্জাতিক

পাকিস্তানি গোলার আঘাতে ভারতের চার সৈন্যসহ ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানি গোলার আঘাতে ভারতের সেনাবাহিনীর অন্তত চার সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কাশ্মীরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সামরিক বাহিনী এই গোলা ছোড়ে বলে জানা গেছে। গোলার আঘাতে আরও বেশ কয়েকজন ভারতীয় সৈন্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) অধিকৃত জম্মু-কাশ্মীরের গুরেজ থেকে উরি সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) একাধিক এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

ভারতীয় কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানি সামরিক বাহিনীর ভারী গোলাবর্ষণে উরির নাম্বালা সেক্টরে ভারতীয় তিন সেনা জওয়ান নিহত হয়েছেন। পাকিস্তানি সৈন্যরা এই এলাকায় মর্টার এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করেছে।

তারা বলেছেন, উরির হাজি পীর সেক্টর এলাকায় পাকি গোলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একজন সদস্য নিহত ও আরও একজন আহত হয়েছেন।

ওই কর্মকর্তারা বলেছেন, জম্মু-কাশ্মীরের বারমুল্লা জেলার উরির কামালকোট সেক্টরে আরও দুই বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া হাজি পীর এলাকার বালকোটে এক নারী মারা গেছেন। গোলার আঘাতে আহত একজন বেসামরিক নাগরিকের অবস্থা আশঙ্কাজনক।

একইদিনে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার সাওজিয়ান এলাকায় অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের ছোড়া গোলায় আরও সাত ভারতীয় বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

ভারতীয় সেনা সূত্রগুলো বলছে, পাকিস্তানের গোলাবর্ষণের কড়া জবাব দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তানি পক্ষেও বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দাবি করেছে এই সূত্র।

নয়াদিল্লির কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের গোলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা বলেছেন, উরির বিভিন্ন এলাকা ছাড়াও বান্দিপোড়া জেলার গুরেজ সেক্টরের ইজমার্গ থেকে কুপওয়ারা জেলার কিরান সেক্টর পর্যন্ত অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সৈন্যরা।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, কিরান সেক্টরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিরোধ করেছে ভারতীয় সামরিক বাহিনী। অনুপ্রবেশের চেষ্টাকারীরা ভারতীয় সৈন্যদের লক্ষ্য করে মর্টার এবং অন্যান্য অস্ত্র নিক্ষেপ করে। এর যথাযথ জবাব দেয়া হয়েছে। সূত্র : এনডিটিভি

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা