আন্তর্জাতিক

ট্রাম্প হারতে পছন্দ করেন না : ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জালিয়াতির মাধ্যমে জয় পেয়েছে বলে দাবি করেছেন তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের এমন ভিত্তিহীন দাবি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ‘স্পষ্টভাবে’ জিতেছেন বলেও দাবি করেন ওবামা।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ওবামা বলেন, “নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনা হচ্ছে কারণ ট্রাম্প হারতে পছন্দ করেন না।”

তিনি যোগ করেন, ‘আমি আরও বিচলিত অন্যান্য রিপাবলিকানদের আচরণে। যারা এই বিষয়টি খুব ভালোভাবে জানেন অথচ তারাও এই ভিত্তিহীন দাবি করে যাচ্ছেন। এটি আরও একটি পদক্ষেপ যা কেবল বাইডেন প্রশাসনকেই প্রশ্নবিদ্ধ করছে না বরং সার্বিকভাবে গণতন্ত্রকেই প্রশ্নবিদ্ধ করছে। এবং এটি খুবই বিপজ্জনক পথ। ‘

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে দেখা যাচ্ছে, জো বাইডেন ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে আছেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৭ ইলেকটোরাল ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে সর্বমোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০ ভোট পেলেই যথেষ্ট। কিছু ভোট গণনা এখনো বাকি থাকলেও ২৭০-এর সীমা গত রোববারই অতিক্রম করেছেন বাইডেন। যার ফলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন গণমাধ্যমে তার নাম ঘোষণা করা হয়।

এই নির্বাচনে ব্যালট টেম্পারিংয়ের দাবি করে ডোনাল্ড ট্রাম্প আইনি চ্যালেঞ্জের হুমকি দিয়েছেন। তবে ট্রাম্পের রিপাবলিকান শিবির এখনো তাদের দাবি পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করতে পারেনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা