আন্তর্জাতিক

ট্রাম্পের রোষানলে  চীনের ৩১টি বাণিজ্যিক প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক : চীনের ৩১টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিষ্ঠানগুলো চীনা সেনাবাহিনীর মালিকানাধীন অথবা তাদের নিয়ন্ত্রিত বলে মনে করছে ট্রাম্প প্রশাসন।

এই ৩১টি প্রতিষ্ঠান চীনের সেনাবাহিনীকে উন্নত ও আধুনিক করতে কাজ করছে এবং তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যে সরাসরি হুমকি বলে নির্বাহী আদেশে বলা হয়েছে।

বৃহস্পতিবার ( ১২ নভেম্বর ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে এ খবর জানানো হয়।

বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ফোন ও ভিডিও নজরদারি যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে ও হিকভিশন এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। নিষেধাজ্ঞায় থাকা ৩১ চীনা প্রতিষ্ঠানের মধ্যে আরও রয়েছে,চায়না টেলিকম ও চায়না মোবাইল।

নিউইয়র্ক পুঁজিবাজারে প্রতিষ্ঠানগুলোর লেনদেনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত অন্য প্রতিষ্ঠানগুলোতেও যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক বিনিয়োগ করতে পারবে না এবং সেগুলোর শেয়ার কেনা যাবে না। নিষেধাজ্ঞার তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো থেকে ২০২১ সালের নভেম্বরের মধ্যে বিনিয়োগ তুলে নেওয়ার কথাও নির্বাহী আদেশে বলা হয়েছে।

এই আদেশ আগামী ১১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এ বিষয়ে সাউথ চায়না মনিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা চীনের বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। সিএনএন বলছে, এর ফলে বেইজিংয়ের ওপর আরও চাপ বাড়বে।

ট্রাম্প প্রশাসনের সময় বেশ কিছু চীনা প্রযুক্তি সংস্থা চাপে পড়েছে। গত কয়েক বছর ধরে, চীনের উচ্চ প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমি কন্ডাক্টার এবং টেলিযোগাযোগ শিল্পগুলোকে আঘাত করেছে ট্রাম্প প্রশাসন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা