আন্তর্জাতিক

২৮ বছর পর জর্জিয়া অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীর জয়

আন্তর্জাতিক ডেস্ক : রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়া অঙ্গরাজ্যে ২৮ বছর পর প্রথম জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। এই অঙ্গরাজ্যে জয়ের মধ্যে দিয়ে জো বাইডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টোরাল ভোট।

অপরদিকে, নর্থ ক্যারোলিনায় জয়ী হয়ে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের।

জর্জিয়া এবং নর্থ ক্যারোলিনার মধ্য দিয়ে বহুল প্রতিক্ষীত মার্কিন নির্বাচনে সবগুলো রাজ্যের ভোট গণনা ও ফল ঘোষণা শেষ হলো। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প ৩০৪ ইলেক্টোরাল ভোট পেয়েছিলেন।

এবার বাইডেন পেলেন তার চেয়ে ২ ভোট বেশি।

অবশ্য বাইডেন নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোট পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। যদিও ট্রাম্প এখনো তার পরাজয় স্বীকার করেননি। তবে বিশ্বের অন্যান্য দেশ ও নেতারা বাইডেনকে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে।

চীন শুক্রবার (১৩ নভেম্বর) জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা