আন্তর্জাতিক

আল-কায়েদার বোমা কারিগর আফগানিস্তানে নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার নেতৃত্ব দেয়া অসিম ওমরের ২০১৯ সালে আমেরিকা ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত হন। আল-কায়েদার প্রতি আনুগত্য প্রকাশের আগে তালেবান সদস্যদের প্রশিক্ষণ দেয়া পাকিস্তানি এক বোমা তৈরির কারিগর পশ্চিম আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে বলে দেশটির গোয়েন্দা সংস্থা জানিয়েছে।

গত মঙ্গলবার এক বিবৃতিতে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা অধিদফতর (এনডিএস) জানিয়েছে, নিহত মোহাম্মদ হানিফ ছিলেন অসিম ওমরের একজন ঘনিষ্ঠ সহযোগী।

এনডিএস জানিয়েছে, করাচির বাসিন্দা মোহাম্মদ হানিফের সঙ্গে তালেবানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তিনি তালেবান যোদ্ধাদের গাড়ি বোমা ও বিশেষায়িত বিস্ফোরক যন্ত্র তৈরিতে প্রশিক্ষণ সহায়তা দিয়েছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শুরুতে মোহাম্মদ হানিফ তালেবান সদস্য ছিলেন, তবে ২০১০ সালে তিনি আল-কায়েদায় যোগ দেন।ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার নেতৃত্ব দেওয়া অসিম ২০১৯ সালে আমেরিকা ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত হন।

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার জন্য যে গোষ্ঠীকে দায়ী করা হয়, সেই আল-কায়েদার সঙ্গে তালেবানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দীর্ঘদিন ধরে কর্মকর্তারা অভিযোগ করে আসছেন। এনডিএস জানিয়েছে, যে অভিযানে হানিফ নিহত হয়েছেন, সেই একই অভিযানে দুই পাকিস্তানি নারী আটক হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে মোহাম্মদ হানিফের নিহত হওয়ার বিষয়ে তালেবানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।খবর আল জাজিরা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা