আন্তর্জাতিক

পাঁচ বছরে ৮ নবজাতককে হত্যার অভিযোগ নার্সের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে পুলিশের হাতে আটক লুসি লেটবির (৩০) নামের এক নার্স ৮ নবজাতককে হত্যা করেছিলেন। শুধু তাই নয়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা, নতুন জন্ম নেয়াসহ আরও ১০ শিশুকে হত্যা চেষ্টার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

২০১৫ সাল থেকে ২০১৬ সালের মধ্যে ব্রিটেনের চেস্টারে একটি হাসপাতালের শিশু বিভাগে পর পর ৮ জন নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্তে পুলিশ জানতে পারে, সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের ফুসফুস ও হার্টের সমস্যা ছিল বলে তারা মারা গেছে।

কিন্তু ঘটনা মোড় নেয় অন্যদিকে। চেস্টারের ওই হাসপাতালের এক নার্সকে আটকের মাধ্যমে মূল রহস্য উদঘাটনের চেস্টায় পুলিশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, ২০১৮-২০১৯ সালে চেস্টারের ওই হাসপাতালে শিশু মৃত্যুর সঙ্গে জড়িত থাকা সন্দেহে লুসিকে আটক করেছিল পুলিশ। কিন্তু কোনো প্রমাণাদি না থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গত কয়েকমাস ধরে ওই মামলারই তদন্ত চলছিল। এর মাঝে পুলিশ প্রমাণ পায় শিশুগুলোর মৃত্যুতে লুসি জড়িত। গত মঙ্গলবার লুসিকে তার হেয়ারফোর্ডের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কেন বা কীভাবে খুন শিশুদের খুন করা হয়েছে, এ সম্পর্কে কিছু না জানালেও চেস্টার পুলিশ নিশ্চিত হয়ে বলেছে, শিশুদের হত্যাকারী লুসিই। পুলিশ এও দাবি করে গত পাঁচ বছরের মধ্যে ওই হাসপাতালের আরও ১০ শিশুকেও হত্যাচেষ্টা করেছিলেন লুসি।

এদিকে এমন লোহমর্ষক ঘটনায় স্তম্ভিত লুসির পরিবার ও সহকর্মীরা। লুসিকে তারা অত্যন্ত শান্ত স্বভাবের নারী বলেই জানতেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা