আন্তর্জাতিক

চীনে আমদানি করা গরুর মাংসে করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক : চীন থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস এমন ধারণা রয়েছে সকলের। তবে সেই চীনেই এবার আমদানি করা গরুর মাংসে মিলল করোনা ভাইরাসের অস্তিত্ব। চীনের পূর্বাঞ্চলের লিয়াংশেন কাউন্টিতে আমদানি করা হিমায়িত গরুর মাংসে প্রাণঘাতী এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

শুক্রবার (১৩ নভেম্বর) এ তথ্য জানায়, লিয়াংশেন কাউন্টির স্থানীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় পণ্য আনা-নেওয়ার জন্য ব্যবহৃত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, আমদানি করা হিমায়িত গরুর মাংসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় গবেষণাগারে। এরপরই করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে। এ মাংস আমদানি করা হয়েছিল লাতিন আমেরিকার দেশ ব্রাজিল থেকে। এদিকে ভাইরাস যেন ওই এলাকায় না ছড়িয়ে পড়তে পারে সেজন্য আশপাশের এলাকা জীবাণুমুক্ত করার অভিযানে নেমেছেন সংশ্লিষ্টরা।

এছাড়া আমদানি করা গরুর মাংসের সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কেবল করোনা পরীক্ষা নেগেটিভ এলেই কাজে ফিরতে পারবেন তারা। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ কোটি ৩১ লাখে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা