আন্তর্জাতিক

সমকামী বিয়ের বিপক্ষে পোপ ফ্রান্সিস 

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী বিশপদের কাছে পাঠানো এক চিঠিতে সমকামী বিয়ের বিরোধিতা নিয়ে পোপ ফ্রান্সিসের অবস্থান আবারও নিশ্চিত করেছে ভ্যাটিকান৷ সমকামী বিয়ে সমর্থন নিয়ে পোপের মন্তব্যগুলো ব্যাপক সম্পাদনা করা হয় বলে চিঠিতে যুক্তি দেখানো হয়েছে৷

ভ্যাটিকান জানিয়েছে, সিভিল ইউনিয়ন ‘ল বা সমকামীদের এক ছাদের নিচে বাস করা নিয়ে পোপ ফ্রান্সিসের মন্তব্যগুলো প্রসঙ্গ উল্লেখ না করে উদ্ধৃত হয়েছে৷ জোর দিয়ে বলা হয়েছে, সমকামী বিয়ে নিয়ে পোপের মন্তব্য ক্যাথলিক চার্চের মতবাদের আলাদা কিছু নয়৷

পোপ ফ্রান্সিস সংবাদ শিরোনাম হন একথা বলে যে, সমকামীদের একটি পরিবারে থাকার অধিকার রয়েছে এবং সেই অধিকারের কথা মনে রেখেই সিভিল ইউনিয়ন আইন করা প্রয়োজন৷ তার জীবন নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ফ্রান্সেসকোতে তিনি একথা বলেন৷ ২১ অক্টোবর রোমের ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রথম দেখানো হয়৷

ভ্যাটিকানের চিঠিতে বলা হয়েছে, পরিবারের সদস্য হিসেবে সমকামীদের অধিকারের কথা বললেও পোপ ফ্রান্সিসের অবস্থান সমকামী বিয়ের বিপক্ষেই রয়েছে৷ আলাদা দুই সময়ে দুটি ভিন্ন প্রশ্নের উত্তর ওই প্রামাণ্যচিত্রে একসঙ্গে চালানোর ফলেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে৷ সূত্র : এপি, রয়টার্স

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা