আন্তর্জাতিক

বিপুল ব্যবধানে হারলেন ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দুই-চারটি কেন্দ্রের ভোট গণনা ইতিমধ্যে শেষ হয়েছে। দুটি কেন্দ্রের ফলও জানা গেছে। এর মধ্যে একটি কেন্দ্রে ট্রাম্পকে হারিয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। খবর এএফপির। নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিলে নচ গ্রামের মানুষ সোমবার স্থানীয় সময় প্রথম প্রহরে ভোট দিয়েছেন। ৩ নভেম্বর প্রথম প্রহরে হেমলেট এলাকার বালসামস হোটেলের হেল হাউসে ডিক্সভিলে নচের ভোটাররা তাদের রায় জানিয়ে দেন।

তাৎক্ষণিকভাবে সেখানকার ভোটও গণনা করা হয়েছে। ফলও ঘোষিত হয়েছে। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এ কেন্দ্রে পড়া ৫টি ভোটের সবই পেয়েছেন; ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাননি একটিও। তবে এ কেন্দ্রের ফলের সঙ্গে সবসময় রাজ্যের কারা সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট পেতে যাচ্ছেন কিংবা কে হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট, তার আভাস পাওয়া যায় না।

২০১৬ সালের নির্বাচনে এ কেন্দ্রে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জিতেছিলেন; নিউ হ্যাম্পশায়ারে সেবার হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প সামান্য ব্যবধানে হেরে গিয়েছিলেন। যদিও অন্য রাজ্যগুলোর ভোট তাকে ঠিকই হোয়াইট হাউসে পৌঁছে দিয়েছিল। এদিকে ডিক্সভিলে নচের কাছাকাছি মিলসফিল্ডেও মধ্যরাতের পর পরই ভোট হয়েছে। তবে সেখানে জয় পেয়েছেন রিপাবলিকান ট্রাম্প। সেখানে কাস্ট হওয়া ২১ ভোটের মধ্যে ট্রাম্প বাইডেনকে ১৬-৫ ভোটে হারিয়েছেন বলে জানিয়েছে সিএনএন।

ঐতিহ্য অনুযায়ী ডিক্সভিল নচ নামের এলাকার ভোটাররা সোমবার মধ্যরাতে ভোট দিতে ব্যালসামস রিসোর্টে যান। আজ রাতের প্রথম প্রহরে একটি কক্ষে গিয়ে প্রত্যেকে ভোট দেন। ২০১০ সালের পরিসংখ্যান থেকে জানা যায়, ডিক্সভিল নচ ১২ বাসিন্দার একটি ছোট্ট শহর। মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটের মধ্যেই কেন্দ্রের ফলাফল জানিয়ে দেয়া হয়।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দিনের প্রথম প্রহরে ভোট দেয়ার ঐতিহ্য রাজ্যের ডিক্সভিলে নচ, মিলসফিল্ড এবং হার্টস কমিউনিটির বাসিন্দাদের। তবে একই ঐতিহ্য অনুসরণ করে আসা হার্টস কমিউনিটির বাসিন্দাদের এবার রাতের সময়ে ভোট দেয়া থেকে বিরত রয়েছে। করোনার কারণে কেন্দ্রটির ৪৮ ভোটারকে এবার দিনের বেলায় ভোট দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করবে সরকার : অর্থমন্ত্রী

যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ার প্রত্যয়ে দেশের প্রথম বিশেষায়িত...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা